দৈনিক উত্তরের নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

কৃষক প্রশিক্ষণ ও জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ অনুষ্ঠান

                                           ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ এর যৌথ আয়োজনে আজ( ৪ ডিসেম্বর ) বৃহস্পতিবার ২০২৫ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড়পলাবাড়ী মোড়লহাট জনতা স্কুল মাঠে সকাল ১১ টার সময় একটি কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 ওক্ত হারভেস্ট প্লাস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস ইন প্রজেক্টের আওতায় আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের প্রয়োজনীয়তা ও অভাবজনিত লক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।  এছাড়াও ব্রি ধান৭৪ ও ব্রি ধান১০২ জাতের ধানে জিংক এর পরিমাণ ও জিংক ধান উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে বক্তারা আলোচনা করেন। 

 ওয়ার্ল্ড ভিশন ও আরডিআরএস  বাংলাদেশ রিঅ্যাক্টস- ইন প্রজেক্টের আওতায় আজ  মোট ২৯৫ জন কিষানীকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে প্রতি জনকে ৪ কেজি হারে জিংক সমৃদ্ধ  বিধান ৭৪ এর বীজ বিতরণ করা হয়েছে। কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লতিফুল হাসান ও ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট ব্লকের উপসহকারী কর্মকর্তা রাশেদুজ্জামান। উক্ত  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশ এর টিম লিডার (এগ্রিকালচার এন্ড ক্লাইমেট চেঞ্জ) ড: এ কে এম সালাহ্উদ্দিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন আরডিআরএস এর টেকনিক্যাল কর্মকর্তা (কৃষি ও পরিবেশ) রবিউল আলম, গবেষণা সহযোগী পল্লব গোস্বামী এবং রিঅ্যাক্টস ইন প্রজেক্ট আরডিআরএস বাংলাদেশ এর কৃষি অফিসার আবদুল্লাহ আল বাকিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কৃষক প্রশিক্ষণ ও জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

                                           ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ এর যৌথ আয়োজনে আজ( ৪ ডিসেম্বর ) বৃহস্পতিবার ২০২৫ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড়পলাবাড়ী মোড়লহাট জনতা স্কুল মাঠে সকাল ১১ টার সময় একটি কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 ওক্ত হারভেস্ট প্লাস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস ইন প্রজেক্টের আওতায় আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের প্রয়োজনীয়তা ও অভাবজনিত লক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।  এছাড়াও ব্রি ধান৭৪ ও ব্রি ধান১০২ জাতের ধানে জিংক এর পরিমাণ ও জিংক ধান উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে বক্তারা আলোচনা করেন। 

 ওয়ার্ল্ড ভিশন ও আরডিআরএস  বাংলাদেশ রিঅ্যাক্টস- ইন প্রজেক্টের আওতায় আজ  মোট ২৯৫ জন কিষানীকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে প্রতি জনকে ৪ কেজি হারে জিংক সমৃদ্ধ  বিধান ৭৪ এর বীজ বিতরণ করা হয়েছে। কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লতিফুল হাসান ও ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট ব্লকের উপসহকারী কর্মকর্তা রাশেদুজ্জামান। উক্ত  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশ এর টিম লিডার (এগ্রিকালচার এন্ড ক্লাইমেট চেঞ্জ) ড: এ কে এম সালাহ্উদ্দিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন আরডিআরএস এর টেকনিক্যাল কর্মকর্তা (কৃষি ও পরিবেশ) রবিউল আলম, গবেষণা সহযোগী পল্লব গোস্বামী এবং রিঅ্যাক্টস ইন প্রজেক্ট আরডিআরএস বাংলাদেশ এর কৃষি অফিসার আবদুল্লাহ আল বাকিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ