সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের মধ্যে পুর্ব শক্রুতার জেরে কথাকাটাকাটিকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে ৭ ঘটিকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালীকে অপমান করার অভিযোগে প্রতিপক্ষ সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাইয়ের সঙ্গে তর্ক-বিতর্ক বাধে। এর জেরে দুই গ্রামের গোষ্ঠীগত লোকজন দ্রুতই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে চান্দালীর পক্ষের অন্তত ৮ জন এবং আব্দুল হকের পক্ষের ৭ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন