প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫
ছাতকের চরমহল্লায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে আহত ১৫,
মোঃ ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ ||
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের মধ্যে পুর্ব শক্রুতার জেরে কথাকাটাকাটিকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে ৭ ঘটিকায়। স্থানীয় সূত্রে জানা যায়, নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালীকে অপমান করার অভিযোগে প্রতিপক্ষ সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাইয়ের সঙ্গে তর্ক-বিতর্ক বাধে। এর জেরে দুই গ্রামের গোষ্ঠীগত লোকজন দ্রুতই সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে চান্দালীর পক্ষের অন্তত ৮ জন এবং আব্দুল হকের পক্ষের ৭ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ