দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত, দায়িত্বে প্রক্টর

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মাহমুদুর রহমানকে দায়িত্ব থেকে অপসারণ করে তার স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন।

১৫ নভেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ফেরদৌস রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছরের সেপ্টেম্বরে মাহমুদুর রহমানকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

শিক্ষার্থীরা গত ৮ নভেম্বর শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মাহমুদুর রহমানের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরে ১৫ নভেম্বর তারা শারীরিক শিক্ষা দপ্তরে তালা লাগিয়ে আন্দোলন করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই পদ থেকে মাহমুদুর রহমানকে অপসারণ করে। তার স্থলে নতুন দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেনকে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফেরদৌস রহমান বলেন, শিক্ষার্থীদের স্মারক লিপি ও দাবির প্রেক্ষিতে উপাচার্য স্যার পরিচালক পরিবর্তন করেছেন এবং তাদের দাবি অনুযায়ী একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত, দায়িত্বে প্রক্টর

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মাহমুদুর রহমানকে দায়িত্ব থেকে অপসারণ করে তার স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন।

১৫ নভেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ফেরদৌস রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছরের সেপ্টেম্বরে মাহমুদুর রহমানকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

শিক্ষার্থীরা গত ৮ নভেম্বর শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মাহমুদুর রহমানের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরে ১৫ নভেম্বর তারা শারীরিক শিক্ষা দপ্তরে তালা লাগিয়ে আন্দোলন করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই পদ থেকে মাহমুদুর রহমানকে অপসারণ করে। তার স্থলে নতুন দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেনকে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফেরদৌস রহমান বলেন, শিক্ষার্থীদের স্মারক লিপি ও দাবির প্রেক্ষিতে উপাচার্য স্যার পরিচালক পরিবর্তন করেছেন এবং তাদের দাবি অনুযায়ী একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ