দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শার্শায়

দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন বিএনপি নেতা নুরুজ্জামান লিটন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর এলাকার হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা, পূজার পরিবেশ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে বৈঠক করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় নিজের কার্যালয়ে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১৬ অক্টোবর থেকে শার্শা উপজেলাজুড়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। বিএনপির পক্ষ থেকে আপনাদের পূজার সার্বিক সুযোগ-সুবিধা, সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পাশে থাকব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করেছেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবেন।”

তিনি আরও বলেন, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর এলাকার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহযোগিতামূলক ভূমিকা পালন করবেন।বৈঠকে হিন্দু সম্প্রদায়ের পক্ষে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস, সাধারণ সম্পাদক নীলকমল সিংহ, বেনাপোল পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক উজ্জ্বলসহ স্থানীয় নেতৃবৃন্দ।বৈঠকে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন বিএনপি নেতা নুরুজ্জামান লিটন

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর এলাকার হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা, পূজার পরিবেশ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে বৈঠক করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় নিজের কার্যালয়ে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১৬ অক্টোবর থেকে শার্শা উপজেলাজুড়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। বিএনপির পক্ষ থেকে আপনাদের পূজার সার্বিক সুযোগ-সুবিধা, সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পাশে থাকব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করেছেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবেন।”

তিনি আরও বলেন, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর এলাকার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহযোগিতামূলক ভূমিকা পালন করবেন।বৈঠকে হিন্দু সম্প্রদায়ের পক্ষে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস, সাধারণ সম্পাদক নীলকমল সিংহ, বেনাপোল পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক উজ্জ্বলসহ স্থানীয় নেতৃবৃন্দ।বৈঠকে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ