কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরের ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ সেন্টারে মধ্যরাতে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, এসব হামলা ও লুটপাট গুরুতর ফৌজদারি অপরাধ। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের আইন ও কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুল বলেন, সরকারকে এসব অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। শুধু ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের নয়, এসব কর্মকাণ্ডের নেপথ্যে যারা রয়েছেন, তাদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
অপরাধ সংঘটনের পর অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তার মতে, অপরাধ প্রতিরোধে ব্যর্থতার পেছনে কিছু বাস্তব সীমাবদ্ধতা বা যুক্তি থাকতে পারে; তবে অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারে ব্যর্থতার কোনো অজুহাত থাকতে পারে না।
তিনি আরও বলেন, সাম্প্রতিক এসব গুরুতর অপরাধ সরকারের জন্য একটি ‘ওয়েক-আপ কল’। অপরাধীর রাজনৈতিক পরিচয় বা কোনো দলের সঙ্গে সম্পৃক্ততা বিবেচনা না করে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টের শেষাংশে আসিফ নজরুল বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, সরকারের কঠোর হতে হবে ‘এখনই’।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন