দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬

দিনাজপুরের বোচাগঞ্জে পুবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

​

“এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপশাখায় কিউআর কোডের মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​১২ জুলাই (রবিবার) বেলা ১১টায় উপজেলার সওদাগরপট্টিতে অবস্থিত ব্যাংকটির উপশাখা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপশাখা ব্যবস্থাপক মো. জাহিদুদ দৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সহকারী পরিচালক।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ​পুবালী ব্যাংক দিনাজপুর শাখার এজিএম মো. সাইফুল ইসলাম

​সেতাবগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ শাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, জহুরা অটো রাইস মিলের এমডি আব্দুল্লাহ আল কাফী লিটন।

​এছাড়াও অনুষ্ঠানে সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার, ব্যাংক গ্রাহক মো. আলী আশরাফ ও জাবিরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

​বক্তারা আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং বিনির্মাণে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের গুরুত্ব এবং এর নানা সুবিধার কথা তুলে ধরেন। গ্রাহক সমাবেশ শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ একটি র‍্যালি ও বেলুন উড়িয়ে পুবালী ব্যাংকের এই নতুন ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বার্তা প্রেরক : আব্দুস সালাম

মোবাইল : ০১৭২১৪৬০০০৮

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দিনাজপুরের বোচাগঞ্জে পুবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

​

“এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপশাখায় কিউআর কোডের মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​১২ জুলাই (রবিবার) বেলা ১১টায় উপজেলার সওদাগরপট্টিতে অবস্থিত ব্যাংকটির উপশাখা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপশাখা ব্যবস্থাপক মো. জাহিদুদ দৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সহকারী পরিচালক।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ​পুবালী ব্যাংক দিনাজপুর শাখার এজিএম মো. সাইফুল ইসলাম

​সেতাবগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ শাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, জহুরা অটো রাইস মিলের এমডি আব্দুল্লাহ আল কাফী লিটন।

​এছাড়াও অনুষ্ঠানে সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার, ব্যাংক গ্রাহক মো. আলী আশরাফ ও জাবিরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

​বক্তারা আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং বিনির্মাণে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের গুরুত্ব এবং এর নানা সুবিধার কথা তুলে ধরেন। গ্রাহক সমাবেশ শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ একটি র‍্যালি ও বেলুন উড়িয়ে পুবালী ব্যাংকের এই নতুন ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বার্তা প্রেরক : আব্দুস সালাম

মোবাইল : ০১৭২১৪৬০০০৮

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ