দৈনিক উত্তরের নিউজ

স্বর্ণ ও টাকা দেখিয়ে ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর

ভারতের তামিলনাড়ুর নাগেরকোলে ইউটিউবার দম্পতির বাড়িতে ঢুকে প্রায় ১ কোটি রুপি মূল্যের স্বর্ণের গহনা ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে থাম্মাতুক্কো নামের ভিআইপি গার্ডেন এলাকায় বিনোদ কুমার ও মধুমিতার বাড়িতে এ চুরি হয়।প্রতিবেদন অনুযায়ী, বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে চোরেরা। পরে পরিবারের প্রায় ১১৮ ভরি স্বর্ণের গহনা ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় তারা। আবাসিক এলাকাটি সিসিটিভি নজরদারির আওতায় থাকলেও চুরির ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি।ঘটনার পর রাজাকামঙ্গলম থানায় মামলা হয়েছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি মোবাইল ফোনের কল রেকর্ডও খতিয়ে দেখছে।এদিকে, চুরির কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মধুমিতার প্রকাশ করা একটি ভিডিওকে ঘিরেও আলোচনা তৈরি হয়েছে।ওই ভিডিওতে তাদের বাড়ির পূজার ঘরে রাখা পরিবারের দামি গহনা ও অন্যান্য সামগ্রীর কিছু অংশ দেখা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধুমিতা নিয়মিত গহনা কেনা, স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে ভিডিও ও রিলস প্রকাশের জন্য পরিচিত।চুরির ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত সম্পদ অনলাইনে প্রদর্শনের ঝুঁকি নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্বর্ণ ও টাকা দেখিয়ে ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর