দৈনিক উত্তরের নিউজ

বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ, আবেদন যেভাবে

বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ৬ থেকে ১০ গ্রেডের ১৭ ক্যাটাগরিতে মোট ২২০ কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-ইলেকট্রিক্যাল)পদসংখ্যা: ৬টি, (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-টেক্সটাইল)পদসংখ্যা: ৩টি, (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।৩. পদের নাম: সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-লেদার)পদসংখ্যা:২টি, (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা: লেদার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-আর্কিটেকচার)পদসংখ্যা: ৪টি, (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা: আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-মেকানিক্যাল)/সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)পদসংখ্যা: ৭টি, (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল)পদসংখ্যা: ২২টি, (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারি বিষয়ে স্নাতক পাস।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।৭. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)পদসংখ্যা: ৮টি, (গ্রেড-১০)শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।৮. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-মেকানিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)পদসংখ্যা: ৯টি, (গ্রেড-১০)শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।৯. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল)/উপসহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬টি,পদসংখ্যা: (গ্রেড-১০)শিক্ষাগত যোগ্যতা: সিভিল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি।বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।১০. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)পদসংখ্যা:১টি, (গ্রেড-১০)শিক্ষাগত যোগ্যতা: আর্কিটেক্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।১১. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)পদসংখ্যা: ৪টি, (গ্রেড-১০)শিক্ষাগত যোগ্যতা: প্রকৌশল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস।বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।১২. পদের নাম: সিনিয়র অফিসার (ল)/সিনিয়র অফিসার (আইন)/আইন অফিসারপদসংখ্যা: ৮১টি, (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।১৩. পদের নাম: সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট)পদসংখ্যা: ১৪টি, (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা: ব্যাংকিং, অর্থনীতি, ব্যবস্থাপনা, ফিন্যান্স এবং হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিএ/এফসিএ বা এমবিএ ডিগ্রি।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।১৪. পদের নাম: ফিন্যান্সিয়াল অ্যানালিস্টপদসংখ্যা: ১টি, (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা: বিবিএসহ এমবিএ বা এমবিএম। অথবা অর্থনীতি, কৃষি অর্থনীতি, হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স ও ব্যাংকিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।১৫. পদের নাম: আইন কর্মকর্তাপদসংখ্যা: ১টি, (গ্রেড-৬)শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে স্নাতক পাস।বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।১৬. পদের নাম: সিনিয়র অফিসার (নিরীক্ষা)পদসংখ্যা: ২০টি, (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা: স্নাতকসহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোর্স কম্পিটেড (সিসি)।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।১৭. পদের নাম: প্রটোকল অফিসারপদসংখ্যা: ১টি, (গ্রেড-১০)শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস।বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ১ থেকে ১৭ নম্বর পর্যন্ত সব পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ হতে হবে। তবে ১৫ নম্বর পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর।আবেদন ফি: ২০০ টাকা।আবেদনের শেষ তারিখ ও সময়: ১৮ অক্টোবর ২০২৬আবেদনের নিয়ম:বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে যেসব প্রার্থীর আগে থেকেই সিভি আইডি রয়েছে, তারা সেই সিভি আইডি নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করেই সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন।নতুন প্রার্থীদের ক্ষেত্রে পছন্দের পদের পাশে থাকা ‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রদর্শিত পেজের নিচের অংশে থাকা ‘Register Now’ লিংকে গিয়ে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।তথ্য দেওয়া শেষে ‘Submit Application’ অপশনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদন শেষ হলে প্রার্থীকে একটি সিভি আইডি নম্বর দেওয়া হবে।পরবর্তী সময়ে প্রয়োজন হতে পারে, তাই সিভি আইডি নম্বরের পাশাপাশি ব্যবহৃত পাসওয়ার্ডও সংরক্ষণ করে রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ, আবেদন যেভাবে