সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় পণ্য ও একটি সিএনজিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে সদর থানাধীন লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও চেকনিকারা পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. আব্দুল কাইয়ুম (৪৭), পিতা: মৃত আব্দুল হেকিম, গ্রাম: বেরিগাও, থানা: সুনামগঞ্জ সদর।
২. মোঃ জায়েদুল হোসেন জাহিদ ওরফে অনিক (২৩), পিতা: মো. আমজাদ হোসেন,গ্রাম: হাসননগর ময়নার পয়েন্ট (সিএনজি চালক)।
অভিযান ও উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম জিবানের নেতৃত্বে একটি চৌকস দল হালুয়ারগাঁও চেকনিকারা পয়েন্টে চেকপোস্ট বসায়। এসময় সন্দেহভাজন একটি সিএনজি তল্লাশি করে ভারতীয় ওলিভ অয়েল, জিরা এবং কিসমিস উদ্ধার করা হয়।
চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও পুলিশ জব্দ করেছে। অভিযানে এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ ডিবি পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজই আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সুনামগঞ্জকে চোরাচালানমুক্ত রাখতে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন