দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

বদলগাছীতে মেয়ের শ্বশুরবাড়িতে মারপিটে বাবার মৃত্যু।

নওগাঁর বদলগাছীতে পারিবারিক বিরোধের জেরে মেয়ের শ্বশুরবাড়ির সদস্যগনের আঘাতে গৌর চন্দ্র (৪৭)  এক ব্যক্তি  মৃত্যু  হয়েছে।জানা গেছে  উপজেলার বালুভরা ইউনিয়নের গাবনা গুদাইল গ্রামে উক্ত  ঘটনা ঘটে।

মৃত্যু  গৌর চন্দ্র উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের ওমিনি চন্দ্রের ছেলে।  ঘটনায় জড়িত মর্মে মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫) নামে দুইজনকে আটক করেছে থানার ওসি লুৎফর রহমান ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের বাসিন্দা গৌর চন্দ্র তার মেয়ে রাখি রানীর বিয়ে প্রায় ৬/৭ বছর আগে  গাবনা গুদাইল গ্রামের উত্তম কুমারের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই রাখি তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন, তবে তার স্বামী ঢাকায় কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে রাখিকে তার শ্বশুর শ্রী তশুরাম, ভাশুর উৎপল, ননদ পুষ্পা রানী ও মনা রানীসহ পরিবারের অন্যান্য সদস্যরা শারিরিক নির্যাতন করে থাকতেন বলে জানা যায় । গত ২ এপ্রিল  আবারও রাখিকে মারধর করে বাড়ি থেকে বাহির  করে দেন এবং  ঘরে প্রবেশকরতে  দেয়নি।

২ এপ্রিল  দুপুর সাড়ে ১২টার দিকে গৌর চন্দ্র তার ছেলে পলাশসহ কয়েকজন আত্মীয়কে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে বিষয়টি পারিবারিক ভাবে মীমাংসার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা উত্তেজিত হয়ে গৌর চন্দ্র, তার ছেলে, মেয়ে ও স্ত্রীকে মারপিট  করেন।

মারপিটের একপর্যায়ে গৌর চন্দ্র দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল তার হাতে থাকা ক্রিকেটের ব্যাট দিয়ে গৌর চন্দ্রের মাথায় আঘাত করলে কি ক  তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।  তার ছেলে পলাশও আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে  কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৪৫ মিনিটে গৌর চন্দ্রকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ   লুৎফর রহমান বলেন,  ঘটনায় জড়িত ২জনকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকের অভিযান অব্যাহত রেখেছি।এবং সঠিক বিচারের সহযোগীতা পেতে মামলার প্রস্ততি চলমান। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বদলগাছীতে মেয়ের শ্বশুরবাড়িতে মারপিটে বাবার মৃত্যু।

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ