দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

বাড়িতে ঢুকে আমির হামজাকে গু*লি করে হ*ত্যা

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়ির ভেতরে ঢুকে আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ত্রাসীদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি একটি ডায়গনস্টিক সেন্টারে চাকরি করতেন।পুলিশ ও স্বজনরা জানান, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে দাড়িয়ে বাবা ও চাচার সাথে কথা বলছিলেন আমির হামজা। এসময় তিনটি মোটরসাইকেলে ছয়জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়ির মধ্যে প্রবেশ করে পুলিশ পরিচয়ে আমির হামজাকে ধাওয়া দেয়। তখন আমির হামজা দৌঁড়ে পালাবার চেষ্টা করেন এবং খালের পাড়ে পড়ে যান। এ সময় আমির হামজার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আবাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বাড়িতে ঢুকে আমির হামজাকে গু*লি করে হ*ত্যা

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়ির ভেতরে ঢুকে আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ত্রাসীদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি একটি ডায়গনস্টিক সেন্টারে চাকরি করতেন।পুলিশ ও স্বজনরা জানান, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে দাড়িয়ে বাবা ও চাচার সাথে কথা বলছিলেন আমির হামজা। এসময় তিনটি মোটরসাইকেলে ছয়জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়ির মধ্যে প্রবেশ করে পুলিশ পরিচয়ে আমির হামজাকে ধাওয়া দেয়। তখন আমির হামজা দৌঁড়ে পালাবার চেষ্টা করেন এবং খালের পাড়ে পড়ে যান। এ সময় আমির হামজার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আবাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ