কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় মাদক সেবনের সময় হাতেনাতে দুই যুবককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার বেলাশ্বর এলাকায় আরএনআর (RNR) সিএনজি পাম্পের পেছনের একটি নির্জন বিলে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বেলাশ্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় সোহাগ মিয়া (২৬) ও আমান হোসাইন (২১) নামে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মাদকদ্রব্যও জব্দ করা হয়। আটককৃতরা উভয়েই বেলাশ্বর এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফয়সাল আল নূর, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, চান্দিনা উপজেলা। অপরাধ স্বীকার করায় আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে অভিযানের সময় পুলিশের কাজে বাধা প্রদান ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পশ্চিম বেলাশ্বর এলাকার আনিসুর রহমান (৩৬) নামে আরও একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন