দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৭ মার্চ ২০২৬

খুলনায় বিদেশি অস্ত্র ও গুলিসহ নারী আটক

খুলনায় বিদেশি অস্ত্র ও গুলিসহ নারী আটক

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন নিজ খামার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে খুলনা–সাতক্ষীরা মহাসড়কে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ওই এলাকায় যৌথ টহল দিচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসে থাকা সুরাইয়া পারভীন সুমি নামে এক নারীর আচরণ সন্দেহজনক মনে হলে তার দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে তাকে আটক করে লবণচরা থানা-এ নেওয়া হয়। আটক সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বলেন, সাতক্ষীরা থেকে মাদকের একটি চালান খুলনা হয়ে ঢাকায় যাওয়ার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির সময় সন্দেহভাজন ওই নারীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, একই অভিযানে প্রথমে দুই নারীর কাছ থেকে প্রায় ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে অন্য একটি গাড়িতে তল্লাশি চালিয়ে সুরাইয়া পারভীন সুমির কাছ থেকে এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খুলনায় বিদেশি অস্ত্র ও গুলিসহ নারী আটক

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন নিজ খামার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে খুলনা–সাতক্ষীরা মহাসড়কে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ওই এলাকায় যৌথ টহল দিচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসে থাকা সুরাইয়া পারভীন সুমি নামে এক নারীর আচরণ সন্দেহজনক মনে হলে তার দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে তাকে আটক করে লবণচরা থানা-এ নেওয়া হয়। আটক সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বলেন, সাতক্ষীরা থেকে মাদকের একটি চালান খুলনা হয়ে ঢাকায় যাওয়ার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির সময় সন্দেহভাজন ওই নারীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, একই অভিযানে প্রথমে দুই নারীর কাছ থেকে প্রায় ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে অন্য একটি গাড়িতে তল্লাশি চালিয়ে সুরাইয়া পারভীন সুমির কাছ থেকে এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ