দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পরকীয়া যখন পেশা: দুমকিতে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া নারী খাঁচায়

পরকিয়ার ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ ও বিয়ের চাপ সৃষ্টি করে একাধিক যুবকের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে দুমকির শামিমা আক্তার আঁখি নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলা সাস্হ কমপ্লেক্সের সামনে থেকে  থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, পটুয়াখালী নারী ও শিশু জজ আদালতের ১৭৫/২৬ নম্বর মামলার ১৭(বি) ধারার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা শামিমা আক্তার আঁখি দুমকি শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সম্পর্কের ফাঁদে ফেলে বিয়ের দাবিতে চাপ সৃষ্টি এবং অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। একাধিক ঘটনায় সালিস-মীমাংসার মাধ্যমে টাকা লেনদেন হয়েছে বলেও অভিযোগ ওঠে। পরবর্তীতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের ঘটনাও রয়েছে। 

ভুক্তভোগীদের দাবি, মানসম্মানের ভয়ে তারা সালিসের মাধ্যমে টাকা দিতে বাধ্য হয়েছেন। তবে মামলার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।#

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পরকীয়া যখন পেশা: দুমকিতে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া নারী খাঁচায়

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

পরকিয়ার ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ ও বিয়ের চাপ সৃষ্টি করে একাধিক যুবকের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে দুমকির শামিমা আক্তার আঁখি নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলা সাস্হ কমপ্লেক্সের সামনে থেকে  থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, পটুয়াখালী নারী ও শিশু জজ আদালতের ১৭৫/২৬ নম্বর মামলার ১৭(বি) ধারার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা শামিমা আক্তার আঁখি দুমকি শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সম্পর্কের ফাঁদে ফেলে বিয়ের দাবিতে চাপ সৃষ্টি এবং অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। একাধিক ঘটনায় সালিস-মীমাংসার মাধ্যমে টাকা লেনদেন হয়েছে বলেও অভিযোগ ওঠে। পরবর্তীতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের ঘটনাও রয়েছে। 

ভুক্তভোগীদের দাবি, মানসম্মানের ভয়ে তারা সালিসের মাধ্যমে টাকা দিতে বাধ্য হয়েছেন। তবে মামলার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।#

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ