দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইমামের মৃত্যু

কিশোরগঞ্জে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে কিশোরগঞ্জ সদরের জজ কোর্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর থানা মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে নামাজ পড়িয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। জজ কোর্টের সামনে পৌঁছালে সড়কে রাখা নির্মাণাধীন ড্রেনের বালুর স্তূপের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে ইমাম ও চালক সড়কে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সালমান ফারসি অভিযোগ করেন, সড়কের ওপর বালু ফেলে রাস্তা আংশিক বন্ধ করে রাখা হয়েছিল। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি বালুর স্তূপে ধাক্কা দেয়। এতে তাঁর বাবা পড়ে গিয়ে মারা যান। আহত অটোরিকশাচালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হতে পারেন।

ওসি আরও উল্লেখ করেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইমামের মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কিশোরগঞ্জে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে কিশোরগঞ্জ সদরের জজ কোর্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর থানা মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে নামাজ পড়িয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। জজ কোর্টের সামনে পৌঁছালে সড়কে রাখা নির্মাণাধীন ড্রেনের বালুর স্তূপের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে ইমাম ও চালক সড়কে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সালমান ফারসি অভিযোগ করেন, সড়কের ওপর বালু ফেলে রাস্তা আংশিক বন্ধ করে রাখা হয়েছিল। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি বালুর স্তূপে ধাক্কা দেয়। এতে তাঁর বাবা পড়ে গিয়ে মারা যান। আহত অটোরিকশাচালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হতে পারেন।

ওসি আরও উল্লেখ করেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ