দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে বিশেষ অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ (ডাম্প ট্রাক) জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) ভোররাত ৪টার দিকে রামু থানা পুলিশ অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মরিচ্যা এলাকা থেকে একটি নম্বরবিহীন পিকআপযোগে বিপুল পরিমাণ ইয়াবা রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে পাচার করা হচ্ছে।

সংবাদের সত্যতা যাচাইয়ে সকাল সাড়ে ৭টার দিকে রামু থানাধীন শিকলঘাটা ব্রিজের দক্ষিণে মরিচ্যা-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। সকাল ৯টা ১৫ মিনিটে রামু বাইপাসমুখী একটি নম্বরবিহীন পিকআপ চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে পুলিশ থামার সংকেত দেয়। কিন্তু চালক সংকেত অমান্য করে ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা করে।

পরে পুলিশ ধাওয়া দিলে পিকআপটি ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে থামে। এ সময় গাড়ি থেকে ৩–৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে মো. হারুন (২৯) নামে একজনকে তার হাতে থাকা সাদা বস্তাসহ আটক করা হয়।

আটক ব্যক্তির বাড়ি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী মন্ডলপাড়া এলাকায়। তার পিতা হোসেন আহমদ ও মাতা রশিদা বেগম।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে বস্তাটি তল্লাশি করে ১৫টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার পিস করে মোট ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস।

পুলিশ পলাতক অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ