সুনামগঞ্জ পৌরসভাধীন হাজীপাড়া এলাকায় গত ৮ জানুয়ারি যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই এবং চালকের ওপর বর্বরোচিত হামলার ঘটনার মূল হোতাদের গ্রেফতার করেছে পুলিশ।
তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সাঁড়াশি অভিযানের মাধ্যমে
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ছিনতাইকৃত অটোরিকশা ও ছিনতাইকৃত রিকশার যন্ত্রাংশ ও ধারালো ছুরি উদ্ধারসহ মোট ৫ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গত ৮ জানুয়ারী২০২৬ খ্রিস্টাব্দে সুনামগঞ্জ পৌর এলাকার ট্রাফিক পয়েন্ট থেকে যাত্রীবেশে দুই ছিনতাইকারী একটি অটোরিকশায় ওঠে। পথিমধ্যে হাজীপাড়া এলাকায় এক নির্জন জায়গায় তারা চালকের গলায় ধারালো ছুরি চালিয়ে তাকে গুরুতর রক্তাক্ত জখম করে এবং চালককে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। ওই অটোরিকশাটি ছিল ভুক্তভোগী দরিদ্র চালকের আয়ের একমাত্র সম্বল।
ঘটনার পর থেকেই সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত শুরু করে। আধুনিক ইলেকট্রনিক ডিভাইস ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম-এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে আজ দুপুরে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি গ্যারেজে অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোরিকশার যান্ত্রিক সরঞ্জাম সহ আরেকটি রিকশা উদ্ধার করা হয়। অটোরিকশাটি লুকিয়ে রাখার দায়ে সংশ্লিষ্ট গ্যারেজ মালিককেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)রতন শেখ, পিপিএম জানান, “আমরা অপরাধীদের দমনে আপসহীন। একজন দরিদ্র চালকের স্বপ্ন ছিনতাইয়ের ঘটনাটি আমাদের অত্যন্ত ব্যথিত করেছিল।
প্রযুক্তির সাহায্যে আমরা আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়েছি।
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগী পরিবার এই সফল অভিযানের জন্য ওসি রতন শেখ ও তার টিমের প্রশংসা করেছেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন