আজ বৃহস্পতিবার দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় পোরশায় সকাল ৭.৩০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বিকাল৪.৩০টা পর্যন্ত চলবে। দেশের প্রায় ১২৭.৭ মিলিয়ন ভোটার ২৯৯টি আসনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানকার ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটার উপস্থিতি দেখা গেছে এবং বিভিন্ন কেন্দ্রগুলোতে অপেক্ষার সারি তৈরি হয়েছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। যেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটারদের উপস্থিতি উচ্ছ্বাসজনক ছিল।
শুরুতে কিছু কেন্দ্রে শীতের কারণে তুলনামূলক কম উপস্থিতি ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়তে দেখা গেছে। উপজেলার বিভিন্ন কেন্দ্র তথ্য ও সহকারি রিটার্নিং অফিসারের তত্ত্বে জানা যায় দুপুর ২ টা পর্যন্ত ৬৪১০৭টি এবং শতকরা ৫৬ . ৮৫% ভোট পড়েছে। এই উপজেলার ৩৯ টিকেন্দ্রগুলোতে পুরুষ, মহিলা এবং তৃতীয় লিঙ্গের ভোটার সক্রিয়ভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সর্বশেষ এখানে দুই একটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে এলাকাবাসী অভিমত ব্যক্ত করেছেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন