দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

মীরসরাইয়ে আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কে কেন্দ্র করে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম - ১ ( মীরসরাই ) আসনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়েছে ।

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ( সোমবার ) সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে মীরসরাই এই নির্বাচনী ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে তারা।

‌‘হ্যাঁ’ ভোটের গণসংযোগ নিয়ে ছাত্র শিবিরের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইনসাফ কায়েমের বাংলাদেশ গড়তে হলে সচেতন নাগরিকদের ব্যালট বিপ্লবে শামিল হতে হবে। বারোইয়ারহাট সহ উত্তর চট্টগ্রামের প্রতিটি জনপদ হবে অপশক্তির বিরুদ্ধে এক একটি শক্তিশালী দুর্গ। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষ সন্ত্রাসীদের লাল কার্ড দেখিয়ে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করবে ইনশা-আল্লাহ্।

এসময় উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্র শিবির জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা শিক্ষা ও ক্রীড়া সম্পাদক আব্দুছ ছালাম, জেলা বিজ্ঞান সম্পাদক ইমতিয়াজ উদ্দিন, মীরসরাই উপজেলা শাখা সভাপতি সাকিব হোসাইন, সাবেক উপজেলা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, মীরসরাই শহর থানা শাখা সভাপতি শরীফ সিদ্দিকী, সেক্রেটারি আব্দুল্লাহ আল রাফসান সহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মীরসরাইয়ে আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কে কেন্দ্র করে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম - ১ ( মীরসরাই ) আসনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়েছে ।

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ( সোমবার ) সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে মীরসরাই এই নির্বাচনী ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে তারা।

‌‘হ্যাঁ’ ভোটের গণসংযোগ নিয়ে ছাত্র শিবিরের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইনসাফ কায়েমের বাংলাদেশ গড়তে হলে সচেতন নাগরিকদের ব্যালট বিপ্লবে শামিল হতে হবে। বারোইয়ারহাট সহ উত্তর চট্টগ্রামের প্রতিটি জনপদ হবে অপশক্তির বিরুদ্ধে এক একটি শক্তিশালী দুর্গ। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষ সন্ত্রাসীদের লাল কার্ড দেখিয়ে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করবে ইনশা-আল্লাহ্।

এসময় উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্র শিবির জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা শিক্ষা ও ক্রীড়া সম্পাদক আব্দুছ ছালাম, জেলা বিজ্ঞান সম্পাদক ইমতিয়াজ উদ্দিন, মীরসরাই উপজেলা শাখা সভাপতি সাকিব হোসাইন, সাবেক উপজেলা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, মীরসরাই শহর থানা শাখা সভাপতি শরীফ সিদ্দিকী, সেক্রেটারি আব্দুল্লাহ আল রাফসান সহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ