স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে ঐক্যের ডাক স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করার লক্ষ্যে এবং স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন স্থগিত হওয়া আরিফুর রহমান দোলন।
রোববার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খানের উপস্থিতিতে তিনি এ সমর্থনের ঘোষণা দেন।
এ সময় আরিফুর রহমান দোলন বলেন,
“দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার স্বার্থে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলামের বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন,“দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী শক্তির ঐক্য অত্যন্ত জরুরি। দোলনের এই সিদ্ধান্ত গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণাদায়ক।”
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ খন্দকার নাসিরুল ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন