দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা জামায়াতের নির্বাচনী কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার ঘোষণাকালে অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি জনগণের সেবক হিসেবে কাজ করবেন। উন্নয়নের মিথ্যা আশ্বাস না দিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। তিনি বলেন, আল্লাহর রহমতে নির্বাচিত হলে নিজে দুর্নীতি করবেন না এবং অন্য কাউকেও করতে দেবেন না।

ইশতেহারে তিনি রাস্তা-ঘাট, ব্রিজ, সেতু ও কালভার্টসহ অবকাঠামো উন্নয়ন, পৌর এলাকা ও উপজেলা সদরে জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধান, নারী, শিশু, কর্মজীবী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, খেলাধুলা ও বিনোদন পার্ক নির্মাণ, তরুণদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দেন।

এছাড়া নদীভাঙন এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, কালিগঞ্জ ঘাটে দুধকুমার নদের ওপর সেতু নির্মাণ, ভূরুঙ্গামারীতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, সোনাহাট স্থলবন্দর আধুনিকায়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং কচাকাটায় ৩০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। মাদক নির্মূল, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারও করেন।

ইশতেহারে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মমুখী শিক্ষা, সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষা, সুশাসনের মাধ্যমে আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। তিনি বলেন, জনগণের পরামর্শ ও সহযোগিতা নিয়ে প্রয়োজন ও সময়ের ভিত্তিতে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরীকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, এটি কেবল প্রতিশ্রুতির ইশতেহার নয়; দক্ষতা, বাস্তবায়ন সক্ষমতা ও জনবল বিবেচনায় প্রস্তুত একটি পরিকল্পনা। উন্নয়ন বরাদ্দের প্রতিটি তথ্য জনগণের সামনে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

এদিকে, কুড়িগ্রাম-১ আসনকে আধুনিকায়নের লক্ষ্য নিয়ে ঘোষিত এ ইশতেহারকে নদীভাঙনকবলিত এলাকার মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছেন।

ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার (স্বপন), উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী, ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলামসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের ইশতেহার ঘোষণা

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ