দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

উন্নত এবং নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল

নাটোর-১ আসনের বিএনপির প্রার্থী ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাংলাদেশ একটি নতুন পথের যাত্রা শুরু করতে যাচ্ছে । ১৯৭১ সালের পর থেকে ২২০৪ সাল পর্যন্ত যে চিত্র বাংলাদেশের ছিল, ২০২৬ সাল থেকে একটি পরিবর্তিত চিত্র নিয়ে সামনের দিকে এগোতে যাচ্ছে । আর সেই উন্নত এবং নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, যদি বলতে হয় বাংলাদেশে আমরা কোন পরিবর্তন আনতে যাচ্ছি, তাহলে আমি বলবো, আমি ফরজানা শারমিন পুতুল হচ্ছি সেই পরিবর্তন। যেই পরিবর্তন বাংলাদেশ আনতে চায়। নাটোর-১ সংসদীয় আসনে আমি ধানের শীষের মনোনীত প্রার্থী, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী।

ধানের শীষের এই প্রার্থী বলেন, বিএনপি আমাকে নাটোর-১ আসন থেকে ধানের শীষের মত একটি সম্পদ আমার হাতে তুলে দিয়েছেন। কেবল মাত্র লালপুর-বাগাতিপাড়ার উন্নয়ন সাধনের জন্য নয়, সারা বাংলাদেশের পরিবর্তন করার জন্য। 

আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ। 

তিনি আরও বলেন, এই লালপুর-বাগাতিপাড়ায় কেবলমাত্র রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির করেই আমরা খান্ত হব না। আগামী ১২ তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে জয়যুক্ত হয়ে এই লালপুর বাগাতিপাড়াতে ঘরে ঘরে মানব সম্পদের উন্নয়ন করে তারপর ফারজানা শারমিন পুতুলের উন্নয়ন সাধন হবে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার।#

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

উন্নত এবং নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ