লালমনিরহাট: "ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস ২০২৬। শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা সমাজসেবা কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বিপুল সংখ্যক বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া।
বক্তারা সভায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেন: কর্মতৎপরতা: লালমনিরহাট সমাজসেবা কার্যালয়ের ১২৯ জনের একটি বিশেষ টিম জেলার বিভিন্ন প্রান্তে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সেবায় কাজ করে যাচ্ছে।
সেবার আওতা: বর্তমানে জেলায় প্রায় ১২ ধরনের মোট ৫১ হাজার প্রতিবন্ধী ব্যক্তি সরকারি সেবার আওতায় রয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাসেল মিয়া বলেন, "বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে ইশারা ভাষার প্রসার অত্যন্ত জরুরি। এটি কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং তাদের অধিকারের একটি অবিচ্ছেদ্য অংশ।"
সদর উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোঃ ইফতেখার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সামিউল ইসলাম, অফিসার(রেজিঃ) সুকান্ত সরকারসহ আর-ও অনেকেই।
অনুষ্ঠানটি যৌথভাবে সফল করতে সহায়তা করেছে: জেলা প্রশাসন, লালমনিরহাট। জেলা সমাজসেবা কার্যালয়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। জাতীয় সমাজকল্যাণ পরিষদ।
স্থানীয় উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ।
সভাপতির বক্তব্যে উপপরিচালক মোঃ ফজলুল হক প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং জেলা পর্যায়ে ইশারা ভাষা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে বাক ও শ্রবণ প্রতিবন্ধী দুজনের মাঝে শ্রবণ সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন