দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার: জামায়াত আমির

 জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠন করাই আমাদের প্রধান লক্ষ্য। কেউ ঝামেলা হলে দেশ ছেড়ে যায়, কিন্তু আমরা কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না- ইনশা আল্লাহ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ভোটের আগে অনেকেই ভাই ভাই ডাকে, কিন্তু ভোটের পর মানুষকে অবহেলা করে। এ রাজনীতি বদলাতে হবে। তিনি বলেন, ১২ তারিখে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পুরোনো দুর্বৃত্তরা যেন নতুন পোশাকে ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

হবিগঞ্জের সম্ভাবনার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, বনাঞ্চল, গ্যাস, চা শিল্প ও খনিজ সম্পদ থাকা সত্ত্বেও জেলাটিকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। সঠিক নেতৃত্ব পেলে পাঁচ বছরেই হবিগঞ্জের চেহারা বদলে দেওয়া সম্ভব।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, আমরা বেকার যুবক দেখতে চাই না। প্রতিটি নাগরিকের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হবে। স্বাস্থ্যখাতে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দায়িত্ব পেলে প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। হবিগঞ্জে বিশেষায়িত হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হবে। সমাবেশে জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, হবিগঞ্জ–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

 জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠন করাই আমাদের প্রধান লক্ষ্য। কেউ ঝামেলা হলে দেশ ছেড়ে যায়, কিন্তু আমরা কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না- ইনশা আল্লাহ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ভোটের আগে অনেকেই ভাই ভাই ডাকে, কিন্তু ভোটের পর মানুষকে অবহেলা করে। এ রাজনীতি বদলাতে হবে। তিনি বলেন, ১২ তারিখে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পুরোনো দুর্বৃত্তরা যেন নতুন পোশাকে ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

হবিগঞ্জের সম্ভাবনার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, বনাঞ্চল, গ্যাস, চা শিল্প ও খনিজ সম্পদ থাকা সত্ত্বেও জেলাটিকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। সঠিক নেতৃত্ব পেলে পাঁচ বছরেই হবিগঞ্জের চেহারা বদলে দেওয়া সম্ভব।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, আমরা বেকার যুবক দেখতে চাই না। প্রতিটি নাগরিকের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হবে। স্বাস্থ্যখাতে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দায়িত্ব পেলে প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। হবিগঞ্জে বিশেষায়িত হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হবে। সমাবেশে জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, হবিগঞ্জ–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ