দৈনিক উত্তরের নিউজ
আপডেট : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মাধবপুর উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা এবং একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় যাতায়াতের পথে প্রধান আসামি নয়ন মিয়া দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে সালিশ বৈঠক হলেও ঘটনার দিন গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখ রাতে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করা হয়। পরে ভিকটিমের মা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুরে ঢাকার চকবাজার থানাধীন বকশীবাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নয়ন মিয়া (২১) মাধবপুর উপজেলার রামপুর গ্রামের শেখ সোহেল মিয়ার ছেলে।

র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মাধবপুর উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা এবং একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় যাতায়াতের পথে প্রধান আসামি নয়ন মিয়া দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে সালিশ বৈঠক হলেও ঘটনার দিন গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখ রাতে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করা হয়। পরে ভিকটিমের মা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুরে ঢাকার চকবাজার থানাধীন বকশীবাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নয়ন মিয়া (২১) মাধবপুর উপজেলার রামপুর গ্রামের শেখ সোহেল মিয়ার ছেলে।

র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ