সিলেটের কোম্পানীগঞ্জে নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন- মোক্তার হোসেন ওরফে এখলাছ(৪৬)। তিনি কোম্পানীগঞ্জ থানার তেলিখাল গ্রামের ওয়ারিছ আলীর পুত্র। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বুড়দেও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বুড়দেও উপজেলা পরিষদ গেইটের সামনে পুলিশের একটি দল নিয়মিত চেকপোস্ট ডিউটি পালন করছিল। এ সময় সন্দেহভাজন অবস্থায় মোক্তার হোসেনকে আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন