দিনভর নির্বাচনী প্রচারণার পরে রাতের বেলায় পরিবারের কথা ভেবে গ্রামের বাজার থেকে সবজি কিনে বাড়ি ফিরেছেন পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ।সাধারণ মানুষের মতো গ্রামের বাজারে কেনাকাটা করে তিনি নিজেকে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ একজন নেতা হিসেবেে উপস্থাপন করছেন। এলাকাবাসীও এ দৃশ্য দেখে খুশি হয়েছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচরণায় শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে তিনি দেবীগঞ্জ উপজেলার চেংঠী–হাজরাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মহল্লায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাছে ধানের শীষে ভোট চাইলেন।ফরহাদ হোসেন আজাদ চেংঠী–হাজরাডাঙ্গা বাজারে ও তিনি সবজি বিক্রেতা মোঃ আবেদ আলীর ছেলে মোহাম্মদ আলীর কাছ থেকে ফরমালিনমুক্ত সবজি-মিষ্টি কুমড়া, আলু, পালং শাক, টমেটো, মিষ্টি আলু, ফুলকপি ও বেগুন-কেনেন।ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন