আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে ধানের শীষের প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা ও নির্বাচনী প্রস্তুতির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টায় লালমনিরহাট জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এই সভার আয়োজন করে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, লালমনিরহাট জেলা শাখা।
সভায় লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা), লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) এবং লালমনিরহাট-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থীদের জয়ী করতে বিভিন্ন কর্মপরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মোফাজ্জল হোসেন মক্কা।
মোফাজ্জল হোসেন মক্কা বলেন, "দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।"
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন:মোঃ আল আমিন: সহ-সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয় কমিটি), সদস্য সচিব (রংপুর বিভাগ) ও সভাপতি (লালমনিরহাট জেলা শাখা), সদর উপজেলা সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মোসলেম উদ্দিন, রংপুর বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কালীগঞ্জ উপজেলা শাখা আহবায়ক এস এম সাইদুল ইসলাম, সদস্য সচিব মোঃ রানা মিয়া, কুড়িগ্রাম জেলা সভাপতি এরশাদুল হক ও
লালমনিরহাট জেলা ও বিভিন্ন উপজেলার শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের ( ১ আসনের প্রার্থী ব্যারিস্টার রাজিব হাসান প্রধান, ২ আসনের রোকন উদ্দিন বাবুল ও সদর ৩ আসনের আসাদুল হাবিব দুলু) সহ তিনজন প্রার্থীর নাম উল্লেখঃ করে প্রচারণায় সর্বোচ্চ সক্রিয় থাকার শপথ নেন এবং ভোটারদের কেন্দ্রে নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সভা শেষে জেলার উন্নয়ন ও শ্রমিক স্বার্থ রক্ষায় ধানের শীষের প্রার্থীদের পক্ষে জোরালো প্রচারণার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন