দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

পঞ্চগড়ে বিএনপির প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের সাংবাদিকদের সাথে মতবিনিময়।

 বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চপ্রসাদ (বোদা-দেবীগঞ্জ) আসনে দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সাংবাদিকদের সাথেের মতবিনিময় করেছেন। মঙ্গলবার রাতে বোদা পৌর সদরের নিজ বাসভবনে আয়োজিত এ সভায় উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় তিনি এলাকার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিএনপি ঘোষিত ৩১ দফাঐ কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দলটি সরকার গঠন করলে স্বাস্থ্যসেবা নিশ্চিত, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান, বোদা-দেবীগঞ্জের জীবনযাত্রার মান উন্নয়ন এবং রাস্তাঘাটসহ মৌলিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। নারী ও তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি অগ্রণী ভূমিকা রাখার ঘোষণা দেন। এমপি নির্বাচিত হলে বোদা-দেবীগঞ্জকে ঘুষ ও দুর্নীতিমুক্ত এলাকা ঘোষণা করবেন বলে জানান। পাশাপাশি, অফিস-আদালতে সাধারণ মানুষের হয়রানি রোধে তিনি সজাগ থাকবেন। আজাদ দাবি করেন, বিএনপি সরকার গঠন করলে ছয় মাসের মধ্যে দেড় কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। তিনি বলেন, “বিএনপি স্বাধীনতার স্বপক্ষের ও সাম্প্রদায়িক সম্প্রীতির দল। সংখ্যালঘু-সংখ্যাগুরুর বিভেদ এখানে নেই। এ দেশ সকলের। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ সমান নাগরিক সুবিধা ভোগ করবেন।” সভায় তিনি সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি তার নির্বাচনী প্রচারাভিযান, সভা-সমাবেশ ও গণসংযোগ কার্যক্রম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় গুরুত্ব সহকারে প্রকাশের অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে বিএনপির প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের সাংবাদিকদের সাথে মতবিনিময়।

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

 বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চপ্রসাদ (বোদা-দেবীগঞ্জ) আসনে দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সাংবাদিকদের সাথেের মতবিনিময় করেছেন। মঙ্গলবার রাতে বোদা পৌর সদরের নিজ বাসভবনে আয়োজিত এ সভায় উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় তিনি এলাকার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিএনপি ঘোষিত ৩১ দফাঐ কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দলটি সরকার গঠন করলে স্বাস্থ্যসেবা নিশ্চিত, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান, বোদা-দেবীগঞ্জের জীবনযাত্রার মান উন্নয়ন এবং রাস্তাঘাটসহ মৌলিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। নারী ও তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি অগ্রণী ভূমিকা রাখার ঘোষণা দেন। এমপি নির্বাচিত হলে বোদা-দেবীগঞ্জকে ঘুষ ও দুর্নীতিমুক্ত এলাকা ঘোষণা করবেন বলে জানান। পাশাপাশি, অফিস-আদালতে সাধারণ মানুষের হয়রানি রোধে তিনি সজাগ থাকবেন। আজাদ দাবি করেন, বিএনপি সরকার গঠন করলে ছয় মাসের মধ্যে দেড় কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। তিনি বলেন, “বিএনপি স্বাধীনতার স্বপক্ষের ও সাম্প্রদায়িক সম্প্রীতির দল। সংখ্যালঘু-সংখ্যাগুরুর বিভেদ এখানে নেই। এ দেশ সকলের। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ সমান নাগরিক সুবিধা ভোগ করবেন।” সভায় তিনি সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি তার নির্বাচনী প্রচারাভিযান, সভা-সমাবেশ ও গণসংযোগ কার্যক্রম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় গুরুত্ব সহকারে প্রকাশের অনুরোধ জানান।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ