লালমনিরহাট, ১৯ জানুয়ারি ২০২৬লালমনিরহাটে মাদক পাচার মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
লালমনিরহাট কোর্ট পরিদর্শক মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ শুনানি শেষে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলাটি সেশন মামলা নং–১৮৬/২২ এবং জিআর নং–৩৩৭/২১ (কালীগঞ্জ)। কালীগঞ্জ থানার মামলা নং–৩৩, তারিখ ৩০ অক্টোবর ২০২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১), সারণির ১৪(গ) ও ২৬(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ১৯২ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ইস্কাপ পাচার ও বিক্রির সময় আসামিকে হাতেনাতে আটক করে পুলিশ।
রাষ্ট্রপক্ষের প্রমাণ উপস্থাপন শেষে আদালত এজাহারনামীয় একমাত্র হাজতি আসামি মো. নাজিরুল ইসলাম ওরফে নজরুল (৪০)—পিতা মো. আব্দুল ছাত্তার, গ্রাম লতাবর, উপজেলা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট—কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন