হবিগঞ্জের লাখাইয়ে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর ইরাজ মিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ চারজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৯ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে বুধবার (১৪ জানুয়ারি) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আলাল মিয়া (৫২), রেজাউল (৪০), রফিক মিয়া (৫২) ও হেলাল (৪৬)। তারা সবাই কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বালিগাঁও এলাকার বাসিন্দা।
গত ৯ জানুয়ারি সালিশ বৈঠকের সিদ্ধান্ত অমান্যকে কেন্দ্র করে আদমপুর বাজারগামী পথে ইরাজ মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে লাখাই থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন