দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

মাধবপুরে অভিনব কায়দায় জিরা পাচার, হাতেনাতে ধরল ৫৫ বিজিবি

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)-এর অভিযানে অভিনব কৌশলে মিনি ট্রাকে ইট ও বালুর নিচে লুকানো প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহলদল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরবর্তীতে রাত সাড়ে ৭টার দিকে ইট ও বালু বোঝাই একটি মিনি ট্রাক এলাকায় প্রবেশ করলে বিজিবির সদস্যরা গাড়িটিকে সংকেত দিয়ে থামান।

গাড়িটি তল্লাশি করে ইট ও বালুর নিচে মাছের খাবারের বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান,"জব্দকৃত অবৈধ ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এই চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মাধবপুরে অভিনব কায়দায় জিরা পাচার, হাতেনাতে ধরল ৫৫ বিজিবি

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)-এর অভিযানে অভিনব কৌশলে মিনি ট্রাকে ইট ও বালুর নিচে লুকানো প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহলদল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরবর্তীতে রাত সাড়ে ৭টার দিকে ইট ও বালু বোঝাই একটি মিনি ট্রাক এলাকায় প্রবেশ করলে বিজিবির সদস্যরা গাড়িটিকে সংকেত দিয়ে থামান।

গাড়িটি তল্লাশি করে ইট ও বালুর নিচে মাছের খাবারের বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান,"জব্দকৃত অবৈধ ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এই চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ