হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কারকৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১২টার দিকে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত আল মদিনা ট্রেডার্স-এর মালিক ও টিন ব্যবসায়ী মোহাম্মদ জামাল মিয়ার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলো হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার আব্দুল মতিন এর ছেলে
এনামুল হক সাকিব (২৪), ও নছরতপুর গ্রামের আব্দুল কাইয়ুম এর ছেলে মো. মোশারফ (১৯), এবং উমেদনগর পুরানহাটি এলাকার শাহ আলম এর ছেলে মো. শিহাব আহমেদ (২০),।
পুলিশ সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ মে ২০২৫ তারিখে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এনামুল হক ওরফে সাকিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন