রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ার জুম্মার বাংগালীপুর এলাকায় অবৈধভাবে জমির উপরের অংশরে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার শেরমস্ত গ্রামের মৃত মকবুল মন্ডলের ছেলে রেজাউল করিম (৩৮)-কে বেআইনিভাবে জমির উপরিভাগ কেটে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সময় প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলন ও মাটির উপরের অংশ (টপ সয়েল) উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করা হয়।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন