দৈনিক উত্তরের নিউজ
আপডেট : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

শাজাহানপুরে শয়তানের নিঃশ্বাসে ডিলার ব্যবসায়ীর ২ লক্ষাধিক টাকা খোয়া

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিনব কায়দায় (হিপনোটাইজ) শয়তানের নিঃশ্বাসে এক প্রাণ কোম্পানির ডিলার ব্যবসায়ীর কাছ থেকে নগদ ২ লাখ ১০ হাজার টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। মোটরসাইকেলে গতিরোধ করে হিপনোটাইজ করার মাধ্যমে এই লুট সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ রাজু আহম্মেদ (৩১) শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর বাজার শহীদ মিনার সংলগ্ন এলাকায় প্রাণ কোম্পানির ডিলার ব্যবসা পরিচালনা করে আসছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাঝিড়ায় অবস্হিত পূবালী ব্যাংকে টাকা জমা দিতে বের হন। পথে শাজাহানপুর উপজেলার চকজোড়া বেনারশি ভিটার এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা লাল রঙের একটি সিবি ট্রিগার মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তাকে থামার সংকেত দেয়। তিনি সরল বিশ্বাসে মোটরসাইকেল থামালে একজন কথা বলতে শুরু করে এবং হঠাৎ পিছনে থাকা ব্যক্তি তার মুখে হাত নেড়ে দেয়। এরপর তিনি কিছু বলতে বা বুঝতে না পেরে হিপনোটাইজ অবস্থায় চলে যান। প্রায় ১০ মিনিট পর শাজাহানপুর উপজেলার সাজাপুর এয়ারটেল টাওয়ার সংলগ্ন বিশ্বরোড এলাকায় পৌঁছালে তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে পেয়ে তিনি দেখতে পান, তার কাঁধে থাকা ব্যাগটি নেই। ব্যাগের ভেতরে থাকা নগদ মোট ২ লাখ ১০ হাজার টাকা লুট হয়ে গেছে। 

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ধরনের অভিনব কৌশলে ছিনতাইয়ের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, শয়তানের নি:শ্বাসে টাকা খোয়া যাওয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া

গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শাজাহানপুরে শয়তানের নিঃশ্বাসে ডিলার ব্যবসায়ীর ২ লক্ষাধিক টাকা খোয়া

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিনব কায়দায় (হিপনোটাইজ) শয়তানের নিঃশ্বাসে এক প্রাণ কোম্পানির ডিলার ব্যবসায়ীর কাছ থেকে নগদ ২ লাখ ১০ হাজার টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। মোটরসাইকেলে গতিরোধ করে হিপনোটাইজ করার মাধ্যমে এই লুট সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ রাজু আহম্মেদ (৩১) শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর বাজার শহীদ মিনার সংলগ্ন এলাকায় প্রাণ কোম্পানির ডিলার ব্যবসা পরিচালনা করে আসছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাঝিড়ায় অবস্হিত পূবালী ব্যাংকে টাকা জমা দিতে বের হন। পথে শাজাহানপুর উপজেলার চকজোড়া বেনারশি ভিটার এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা লাল রঙের একটি সিবি ট্রিগার মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তাকে থামার সংকেত দেয়। তিনি সরল বিশ্বাসে মোটরসাইকেল থামালে একজন কথা বলতে শুরু করে এবং হঠাৎ পিছনে থাকা ব্যক্তি তার মুখে হাত নেড়ে দেয়। এরপর তিনি কিছু বলতে বা বুঝতে না পেরে হিপনোটাইজ অবস্থায় চলে যান। প্রায় ১০ মিনিট পর শাজাহানপুর উপজেলার সাজাপুর এয়ারটেল টাওয়ার সংলগ্ন বিশ্বরোড এলাকায় পৌঁছালে তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে পেয়ে তিনি দেখতে পান, তার কাঁধে থাকা ব্যাগটি নেই। ব্যাগের ভেতরে থাকা নগদ মোট ২ লাখ ১০ হাজার টাকা লুট হয়ে গেছে। 

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ধরনের অভিনব কৌশলে ছিনতাইয়ের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, শয়তানের নি:শ্বাসে টাকা খোয়া যাওয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া

গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ