কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক কারবারিদের ধরতে গিয়ে সঙ্গবদ্ধ হামলার শিকার হয়ে আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। আহত কনস্টেবলের নাম মোঃ আলী উজ্জামান। হামলায় তার মাথা ফেটে যায়।
ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুর এলাকায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক কারবারিরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় কনস্টেবল মোঃ আলী উজ্জামান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, অভিযানে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আজ শনিবার ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন