মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের উত্তর ফুরসাইল এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের সদস্যদের ওপর হামলা ও তাদের বাড়িঘর ভাঙচুরসহ হত্যার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ফুরশাইল গ্রামের মোঃ সবুজ শেখ ও তার পরিবারের লোকজনের সাথে জমিজমা সংক্রান্ত বিষয়াদী নিয়ে একই গ্রামের জামাল উদ্দিন মিয়া, করিম উদ্দিন, হাফিজউদ্দিন ও গিয়াস উদ্দিন গংদের সাথে বিরোধী চলছিলো। শুক্রবার বেলা আনুমান সাড়ে ১১টার দিকে সবুজ শেখের নিজস্ব জায়গায় প্রবেশ করে তাদের নির্মিত রান্নাঘর ভাঙচুর করে জামাল উদ্দিন মিয়া, করিম উদ্দিন, হাফিজউদ্দিন ও গিয়াস উদ্দিনসহ আরো বেশ কয়েকজন। সবুজ শেখ ও তার পরিবারের লোকজন তাদের ভাংচুরে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তারা সুবজসহ তার পরিবারের লোকজনকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। সবুজ শেখসহ তার পরিবার তাদের গালিগালাজে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে সবুজ শেখ, তার মা ও বোনকে কিল, ঘুষি লাথি ও চড় থাপ্পরসহ এলোপাথারী ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন নিলাফুলা জখম করে। এসময় তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মারধরের শিকার ভুক্তভোগী সবুজ শেখ বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সবুজ শেখ এবিষয়ে তিনি সহ তার পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযুক্ত জামাল উদ্দিন মিয়া ও তার লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়ে তারা কেউই ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায় নি!
থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি সিরাজদিখান থানা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন