দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

আসামিসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ

 : ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস সামগ্রী,কমলা,সহ মোঃ সাদ্দাম হোসেন নামে এক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি'র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,৩৯ বিজিবি'র দায়িত্বপূর্ণ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা ও নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এলাকায় চোরাকারবারীরা কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১ ও ২ ডিসেম্বর বিজিবির টহল দল পৃথক অভিযানে সন্ধ্যাকুড়া এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. সাদ্দাম হোসেনকে আটক করে।

এসময় তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ এবং ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতসহ অন্যান্য পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা রুজু করা হয়েছে।

বিজিবি জানায়,মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

অন্যদিকে,ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ডুমনিকুড়া ও বান্দরকাটা এলাকায় চোরাকারবারীরা ভারতীয় কসমেটিকস সামগ্রী ও কমলা পাচারের চেষ্টা করলে বিজিবি'র টহল দল ১ ডিসেম্বর পৃথক অভিযানে নিবেয়া সফট ক্রিম,পন্ডস ফেসওয়াশসহ বিভিন্ন কসমেটিকস এবং ভারতীয় কমলা জব্দ করে।

বিজিবি'র হিসাব অনুযায়ী,দুই জেলার বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে জব্দ করা ভারতীয় মদ ও চোরাচালানী মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৮১ হাজার ৪ শ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ–শেরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ,মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের টহল দল দিন-রাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে এবং এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আসামিসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

 : ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস সামগ্রী,কমলা,সহ মোঃ সাদ্দাম হোসেন নামে এক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি'র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,৩৯ বিজিবি'র দায়িত্বপূর্ণ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা ও নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এলাকায় চোরাকারবারীরা কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১ ও ২ ডিসেম্বর বিজিবির টহল দল পৃথক অভিযানে সন্ধ্যাকুড়া এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. সাদ্দাম হোসেনকে আটক করে।

এসময় তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ এবং ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতসহ অন্যান্য পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা রুজু করা হয়েছে।

বিজিবি জানায়,মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

অন্যদিকে,ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ডুমনিকুড়া ও বান্দরকাটা এলাকায় চোরাকারবারীরা ভারতীয় কসমেটিকস সামগ্রী ও কমলা পাচারের চেষ্টা করলে বিজিবি'র টহল দল ১ ডিসেম্বর পৃথক অভিযানে নিবেয়া সফট ক্রিম,পন্ডস ফেসওয়াশসহ বিভিন্ন কসমেটিকস এবং ভারতীয় কমলা জব্দ করে।

বিজিবি'র হিসাব অনুযায়ী,দুই জেলার বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে জব্দ করা ভারতীয় মদ ও চোরাচালানী মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৮১ হাজার ৪ শ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ–শেরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ,মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের টহল দল দিন-রাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে এবং এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ