দৈনিক উত্তরের নিউজ
আপডেট : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক

 শেরপুর- ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। রবিবার(৩০ নভেম্বর) রাতে হালুয়াঘাটের উত্তর নলকুড়া এবং শ্রীবরদীর টিলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে হালুয়াঘাটের উত্তর নলকুড়া এলাকা থেকে বিপুল পরিমাণ জিলেট ব্লেড এবং শ্রীবরদীর টিলাপাড়া এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২১৬ বোতল মদ উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ ৩২ হাজার টাকা।

তিনি আরও জানান,শেরপুর- ময়মনসিংহ আন্তর্জাতিক সীমানা এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

 শেরপুর- ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। রবিবার(৩০ নভেম্বর) রাতে হালুয়াঘাটের উত্তর নলকুড়া এবং শ্রীবরদীর টিলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে হালুয়াঘাটের উত্তর নলকুড়া এলাকা থেকে বিপুল পরিমাণ জিলেট ব্লেড এবং শ্রীবরদীর টিলাপাড়া এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২১৬ বোতল মদ উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ ৩২ হাজার টাকা।

তিনি আরও জানান,শেরপুর- ময়মনসিংহ আন্তর্জাতিক সীমানা এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করে যাচ্ছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ