দৈনিক উত্তরের নিউজ
আপডেট : রোববার, ৩০ নভেম্বর ২০২৫

ডাক্তারের ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এক নারী ভুল চিকিৎসায় মারা গেছেন—এমন অভিযোগ উঠেছে। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে পাশের গ্রামের নারায়ণপুরের বাসিন্দা সিরিনা আক্তার (৩০) মৃত্যুবরণ করেন।

পরিবারের দাবি, স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া ওহাব শেখ নামের এক “স্বঘোষিত চিকিৎসকের” দেওয়া ইনজেকশনের পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। সিরিনার স্বামী রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘চর্মরোগের চিকিৎসা নিতে গেলে তিনি আমার স্ত্রীকে ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। আমি এই ভুয়া ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

অভিযুক্ত ওহাব শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

 এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান বলেন, ‘এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 এলাকাবাসীর অভিযোগ, এর আগেও ওই চিকিৎসকের ভুল চিকিৎসায় কয়েকজনের মৃত্যু হয়েছে বলে তারা শুনেছেন। এরপরও তিনি চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সচেতন মহল অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ‘এমন বিচার নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ ভুয়া পরিচয়ে চিকিৎসা দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।’

মৃত সিরিনা আক্তারের পরিবার আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ডাক্তারের ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এক নারী ভুল চিকিৎসায় মারা গেছেন—এমন অভিযোগ উঠেছে। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে পাশের গ্রামের নারায়ণপুরের বাসিন্দা সিরিনা আক্তার (৩০) মৃত্যুবরণ করেন।

পরিবারের দাবি, স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া ওহাব শেখ নামের এক “স্বঘোষিত চিকিৎসকের” দেওয়া ইনজেকশনের পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। সিরিনার স্বামী রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘চর্মরোগের চিকিৎসা নিতে গেলে তিনি আমার স্ত্রীকে ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। আমি এই ভুয়া ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

অভিযুক্ত ওহাব শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

 এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান বলেন, ‘এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 এলাকাবাসীর অভিযোগ, এর আগেও ওই চিকিৎসকের ভুল চিকিৎসায় কয়েকজনের মৃত্যু হয়েছে বলে তারা শুনেছেন। এরপরও তিনি চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সচেতন মহল অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ‘এমন বিচার নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ ভুয়া পরিচয়ে চিকিৎসা দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।’

মৃত সিরিনা আক্তারের পরিবার আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ