শুক্রবার বাদ জুমআ সুনামগঞ্জ পৌর শহরের জামতলা মসজিদে এ দোয়ার আয়োজন করে জেলা বিএনপি।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ নুরুল ইসলাম নুরুলের তত্ত্বাবধানে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তাঁর রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে দোয়ার আয়োজন করা হচ্ছে।
খালেদা জিয়ার সুস্থতার জন্য আজ শুক্রবার বিএনপির পক্ষ থেকে সারাদেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) চিকিৎসাধীন আছেন সাবেক এই প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন