দৈনিক উত্তরের নিউজ
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

মারধর করে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ।

নওগাঁর আত্রাইয়ে আবুল কালাম আজাদ (৫০) নামের এক ধান-ভুট্টা ব্যবসায়ীকে মারধর করে প্রায় দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের মহিলা কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা ব্যবসায়ী আজাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আবুল কালাম আজাদ আত্রাই উপজেলার নবাবের তাম্বু গ্রামের মোবারক আলীর ছেলে।ব্যবসায়ী আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি আত্রাই রেলওয়ে স্টেশন থেকে পাওনা টাকা নিয়ে সাহেবগঞ্জ বাজারে যান। সেখান থেকে একজন অপরিচিত যাত্রীসহ ভ্যানযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।আবুল কালাম আজাদ বলেন, ‘পথে মহিলা কলেজের অদূরে একটি কালভার্টের কাছে এসে সঙ্গে থাকা ওই যাত্রী প্রস্রাব করার জন্য ভ্যান থেকে নামে। এর পরপরই ভ্যানচালক এবং ওই যাত্রী গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আমাকে মারধর করে। এরপর আমার কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।’ ছিনতাইকারীদের আক্রমণে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আত্রাই সদর হাসপাতালে ভর্তি করে।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসর রহমান বলেন, ‘ছিনতাইয়ের ঘটনার কথা আমরা মৌখিকভাবে শুনেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মারধর করে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ।

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

নওগাঁর আত্রাইয়ে আবুল কালাম আজাদ (৫০) নামের এক ধান-ভুট্টা ব্যবসায়ীকে মারধর করে প্রায় দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের মহিলা কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা ব্যবসায়ী আজাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আবুল কালাম আজাদ আত্রাই উপজেলার নবাবের তাম্বু গ্রামের মোবারক আলীর ছেলে।ব্যবসায়ী আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি আত্রাই রেলওয়ে স্টেশন থেকে পাওনা টাকা নিয়ে সাহেবগঞ্জ বাজারে যান। সেখান থেকে একজন অপরিচিত যাত্রীসহ ভ্যানযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।আবুল কালাম আজাদ বলেন, ‘পথে মহিলা কলেজের অদূরে একটি কালভার্টের কাছে এসে সঙ্গে থাকা ওই যাত্রী প্রস্রাব করার জন্য ভ্যান থেকে নামে। এর পরপরই ভ্যানচালক এবং ওই যাত্রী গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আমাকে মারধর করে। এরপর আমার কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।’ ছিনতাইকারীদের আক্রমণে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আত্রাই সদর হাসপাতালে ভর্তি করে।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসর রহমান বলেন, ‘ছিনতাইয়ের ঘটনার কথা আমরা মৌখিকভাবে শুনেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। 

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ