নওগাঁর পত্নীতলায় পেটে জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে নজিপুর নিউ পপুলার ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়।
জোড়া লাগা যমজ মেয়ে নবজাতকের মায়ের নাম তৃষ্ণা বাসকে। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার চকযদু (টিএনটি) গ্রামের পল্লব মার্ডির স্ত্রী। তাঁর অস্ত্রোপচার করেন ক্লিনিকটির চিকিৎসক স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ সুরভি সরকার।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে পল্লব মার্ডি তাঁর স্ত্রী তৃষ্ণাকে ক্লিনিকে ভর্তি করান। আজ দুপুর ১২টায় সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগা দুটি কন্যাশিশু জন্ম দেন তৃষ্ণা বাসকে। ওই যমজ শিশু ও তাদের মা সুস্থ আছেন। নজিপুরে জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসার ব্যবস্থা নেই বলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন