দৈনিক উত্তরের নিউজ
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

হরিণের চামড়াসহ আটক ৩ বিএনপি নেতা

 হরিণের চামড়াসহ আটক ৩ বিএনপি নেতা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথবাহিনীর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে দেশীয় অস্ত্র, অবিস্ফোরিত ককটেল বোমা ও হরিণের চামড়াসহ তিন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার( ২৮ নভেম্বর) ভোরে ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করে আলমডাঙ্গা সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাফিদুল ইসলাম প্রামাণিকের নেতৃত্বাধীন টিম।

গ্রেফতারকৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শামিম হোসেন (৩০), মৃত বদর উদ্দিনের ছেলে হান্নান হোসেন (৫৪) ও মনিরুল ইসলামের ছেলে লাল্টু হোসেন (৪০)।

স্থানীয়রা জানায়, হারদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ছত্রপাড়া গ্রামে অভিযান চালান। এসময় গ্রেফতারকৃতদের বাড়ি থেকে দুটি ককটেল বোমা, দেশীয় তৈরি তিনটি ফালা, সাতটি ধারালো অস্ত্র, একটি হরিণের চামড়া এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে। পরবর্তীতে জামজামি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ককটেল বোমা, দেশীয় ধারালো অস্ত্র ও হরিণের চামড়ার জব্দ তালিকা প্রস্তুত করে এবং আসামিদের থানায় নিয়ে আসে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমান (পিপিএম) বলেন, সেনাবাহিনী ককটেল বোমা, ফালা ও ধারালো অস্ত্রসহ শামিম, হান্নান ও লাল্টুকে গ্রেফতার করে পুলিশকে খবর দেয়। পুলিশের সহযোগিতায় অভিযান সম্পন্ন করে পরে তাদের জামজামি ক্যাম্প পুলিশের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হরিণের চামড়াসহ আটক ৩ বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথবাহিনীর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে দেশীয় অস্ত্র, অবিস্ফোরিত ককটেল বোমা ও হরিণের চামড়াসহ তিন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার( ২৮ নভেম্বর) ভোরে ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করে আলমডাঙ্গা সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাফিদুল ইসলাম প্রামাণিকের নেতৃত্বাধীন টিম।

গ্রেফতারকৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শামিম হোসেন (৩০), মৃত বদর উদ্দিনের ছেলে হান্নান হোসেন (৫৪) ও মনিরুল ইসলামের ছেলে লাল্টু হোসেন (৪০)।

স্থানীয়রা জানায়, হারদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ছত্রপাড়া গ্রামে অভিযান চালান। এসময় গ্রেফতারকৃতদের বাড়ি থেকে দুটি ককটেল বোমা, দেশীয় তৈরি তিনটি ফালা, সাতটি ধারালো অস্ত্র, একটি হরিণের চামড়া এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে। পরবর্তীতে জামজামি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ককটেল বোমা, দেশীয় ধারালো অস্ত্র ও হরিণের চামড়ার জব্দ তালিকা প্রস্তুত করে এবং আসামিদের থানায় নিয়ে আসে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমান (পিপিএম) বলেন, সেনাবাহিনী ককটেল বোমা, ফালা ও ধারালো অস্ত্রসহ শামিম, হান্নান ও লাল্টুকে গ্রেফতার করে পুলিশকে খবর দেয়। পুলিশের সহযোগিতায় অভিযান সম্পন্ন করে পরে তাদের জামজামি ক্যাম্প পুলিশের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ