দৈনিক উত্তরের নিউজ
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

যশোর জেনারেল হাসপাতালেন জরুরি বিভাগের সামনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ‎

‎যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কে বা কারা যুবকের মরদেহটি জরুরি বিভাগের সামনে ফেলে দ্রুত সটকে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।

‎প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জরুরি বিভাগের সামনে কোণায় হঠাৎ একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। কাছে গিয়ে দেখা যায়, যুবকটির দেহে কোনো সাড়া নেই। তার পরনে ছিল একটি গেঞ্জি ও লুঙ্গি; পায়ে কোনো কিছু ছিল না। দুই পায়ের অবস্থা দেখে মনে হচ্ছিল, তিনি দীর্ঘক্ষণ পানিতে ভিজে ছিলেন।

‎তাৎক্ষণিকভাবে বিষয়টি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও কর্তব্যরত কর্মীদের জানানো হলে তারা এসে যুবকটিকে ভিতরে নিয়ে যান। পরবর্তীতে পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

‎মরদেহটি বর্তমানে হাসপাতালের হেফাজতে রয়েছে। যুবকের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশকে তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

যশোর জেনারেল হাসপাতালেন জরুরি বিভাগের সামনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ‎

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

‎যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কে বা কারা যুবকের মরদেহটি জরুরি বিভাগের সামনে ফেলে দ্রুত সটকে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।

‎প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জরুরি বিভাগের সামনে কোণায় হঠাৎ একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। কাছে গিয়ে দেখা যায়, যুবকটির দেহে কোনো সাড়া নেই। তার পরনে ছিল একটি গেঞ্জি ও লুঙ্গি; পায়ে কোনো কিছু ছিল না। দুই পায়ের অবস্থা দেখে মনে হচ্ছিল, তিনি দীর্ঘক্ষণ পানিতে ভিজে ছিলেন।

‎তাৎক্ষণিকভাবে বিষয়টি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও কর্তব্যরত কর্মীদের জানানো হলে তারা এসে যুবকটিকে ভিতরে নিয়ে যান। পরবর্তীতে পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

‎মরদেহটি বর্তমানে হাসপাতালের হেফাজতে রয়েছে। যুবকের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশকে তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ