নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার কান্দিউড়া গ্রামে ফারজানা (১৬) নামে এক কিশোরী পড়াশোনার চাপে আত্মহত্যা করেছে বলে জানা গেছে পারিবারিক সূত্রে ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে একটি রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে এ আত্মহ*ত্যার পথ বেছে নেয় সে ।
সরেজমিনে গিয়ে কথা হয়, ফারজানার মায়ের উপস্থিতিতে তার আপন চাচী রুনা আক্তারসহ পরিবারের অন্যান্য লোকজনের সাথে । তারা জানান, পড়াশোনার চাপ দেয়ায় রাগে - অভিমানে ফারজানা এই আত্মহত্যার মতো ভুল পথ বেছে নেয় । রুনা আক্তার আরো জানান, আমরা ঝুলন্ত অবস্থা থেকে নামানোর সময় 'দম' ছিলো মনে হয় । কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
জানা গেছে , নিহত ফারজানা আত্মহত্যার আগে তার খাতায় অভিমানের কয়েকটি লাইন লিখে গেছে (যদিও কোথাও তার নাম উল্লেখ নেই) ! । সে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো । তার বাবা আমিনুল ইসলাম ওরফে আলীমোল্লা একজন মালয়েশিয়া প্রবাসী ।
এ বিষয়ে কেন্দুয়ার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে । আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন ।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন