দৈনিক উত্তরের নিউজ
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ককটেল ও পেট্রোল বোমাসহ যুবদল নেতা মাসুদ গ্রেফতার

যশোরে ককটেল ও পেট্রোল বোমাসহ বাড়ি থেকে যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জেলা শহরের রায়পাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চারিয়ে তাকে আটক করা হয়।

এসময় বাড়ি থেকে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশ।

আটক যুবদল নেতা আল মাসুদ রানা শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে জানা যা পারি রানার বাড়িতে বোমা ও অস্ত্র রাখা আছে। সংবাদ পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে রানার বাড়িতে অভিযানে যায় পুলিশ। রানাকে আটকের পরে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ির উঠানের পাশে রান্না ঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাচের বোতলে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু, একটি ছোরা ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলো রানার কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে। এই ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হবে।

যশোর নগর যুবদলের সদস্যসচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, আল মাসুদ রানা অস্ত্রসহ আটকের বিষয়টি শুনেছি। রানা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। সে এ ধরনের ছেলে না। তাকে ষড়যন্ত্র করে কেউ ফাঁসিয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজ নিচ্ছি, যুবদল সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। ব্যক্তির দায় দল কখনো নেবে না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ককটেল ও পেট্রোল বোমাসহ যুবদল নেতা মাসুদ গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

যশোরে ককটেল ও পেট্রোল বোমাসহ বাড়ি থেকে যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জেলা শহরের রায়পাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চারিয়ে তাকে আটক করা হয়।

এসময় বাড়ি থেকে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশ।

আটক যুবদল নেতা আল মাসুদ রানা শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে জানা যা পারি রানার বাড়িতে বোমা ও অস্ত্র রাখা আছে। সংবাদ পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে রানার বাড়িতে অভিযানে যায় পুলিশ। রানাকে আটকের পরে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ির উঠানের পাশে রান্না ঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাচের বোতলে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু, একটি ছোরা ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলো রানার কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে। এই ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হবে।

যশোর নগর যুবদলের সদস্যসচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, আল মাসুদ রানা অস্ত্রসহ আটকের বিষয়টি শুনেছি। রানা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। সে এ ধরনের ছেলে না। তাকে ষড়যন্ত্র করে কেউ ফাঁসিয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজ নিচ্ছি, যুবদল সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। ব্যক্তির দায় দল কখনো নেবে না।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ