দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও মাছ বিক্রয়ে ব্যবহৃত ওজন মাপার যন্ত্র যাচাইয়ে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বাজারের বিভিন্ন দোকান, কাঁচাবাজার ও মাছের দোকানে ব্যবহৃত ওজন মাপার যন্ত্র সঠিকতা পরীক্ষা করা হয়।
অভিযানকালে বেশ কয়েকটি দোকানে ওজনের অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং নিয়মিতভাবে যন্ত্রগুলো যাচাই করার নির্দেশ দেওয়া হয়। ক্রেতাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং আরও জোরদার করা হবে বলেও জানান ইউএনও।
অভিযানের ফলে সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করেন এবং নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন