দৈনিক উত্তরের নিউজ
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: নারীসহ দুই জন গ্রেফতার

খুলনার তেরখাদা থানায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে (২৫ নভেম্বর ২০২৫)  মোকামপুর পুলিশ ক্যাম্পের একটি বিশেষ দল লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন:

মোঃ নাজমুল মোল্যা (৫০) , মোসাঃ রহিমা বেগম (৫০)

পুলিশ জানায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৯ নভেম্বর খালা রহিমা বেগম তাকে নিয়ে নানার বাড়িতে যান। সেখানে অবস্থানকালে খালার সহযোগিতায় নাজমুল মোল্যা ২০ ও ২১ নভেম্বর দুই দিন ধরে ভিকটিমকে ধর্ষণ করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনার পর ২৪ নভেম্বর তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর অধীনে একটি মামলা করা হয়। মামলা হওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে।

তেরখাদা থানা পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং ভিকটিমের জন্য আইনগত ও চিকিৎসাগত সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: নারীসহ দুই জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

খুলনার তেরখাদা থানায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে (২৫ নভেম্বর ২০২৫)  মোকামপুর পুলিশ ক্যাম্পের একটি বিশেষ দল লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন:

মোঃ নাজমুল মোল্যা (৫০) , মোসাঃ রহিমা বেগম (৫০)

পুলিশ জানায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৯ নভেম্বর খালা রহিমা বেগম তাকে নিয়ে নানার বাড়িতে যান। সেখানে অবস্থানকালে খালার সহযোগিতায় নাজমুল মোল্যা ২০ ও ২১ নভেম্বর দুই দিন ধরে ভিকটিমকে ধর্ষণ করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনার পর ২৪ নভেম্বর তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর অধীনে একটি মামলা করা হয়। মামলা হওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে।

তেরখাদা থানা পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং ভিকটিমের জন্য আইনগত ও চিকিৎসাগত সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ